ঝাড়গ্রামের সাঁকরাইল ব্লক জুড়ে তৃণমূল কংগ্রেসের বঙ্গ ধ্বনি কর্মসূচী
দি নিউজ লায়নঃ বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে বঙ্গধ্বনি কর্মসূচীকে সামনে রেখে বাড়ি বাড়ি গিয়ে প্রচার শুরু করেছে তৃণমূল কংগ্রেস । বুধবার ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লক এর দক্ষিণদারিয়া এলাকায় বাড়ি বাড়ি গিয়ে মানুষের হাতে রাজ্য সরকারের সাফল্যের উন্নয়নের খতিয়ান তুলে ধরে রিপোর্ট কার্ড তুলে দেওয়ার পাশাপাশি ইংরেজি নববর্ষ 2021 সালের আগাম শুভেচ্ছা জানিয়ে একটি করে 2021 সালের ইংরেজি ক্যালেন্ডার মানুষের হাতে তুলে দেওয়া হয়।
ওই কর্মসূচিতে নেতৃত্ব দেন তৃণমূল যুব কংগ্রেসের ঝাড়গ্রাম জেলা সভাপতি শান্তনু ঘোষ। তিনি গ্রামবাসীদের সাথে কথা বলেন তাঁদের অভাব-অভিযোগের কথা মন দিয়ে শোনেন । তিনি বলেন আপনাদের পাশে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন। উন্নয়নের কথা আপনারা ভাববেন না তিনি উন্নয়নের জন্য আপনাদের দুয়ারে সরকারকে পৌঁছে দিয়েছেন। আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকুন তৃণমূল কংগ্রেস কে শক্তিশালী করুন। তিনি আরো বলেন যে লোকসভা নির্বাচনে ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্র থেকে বিজেপি জয়লাভ করেছিল।
কিন্তু ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের বিজেপির সাংসদ এলাকার উন্নয়নে কোনো কাজ করেনি। তাই মিথ্যাবাদী সাম্প্রদায়িক শক্তি বিজেপিকে জঙ্গলমহল থেকে হঠানোর তিনি ডাক দেন। সেই সঙ্গে তিনি গ্রামে গ্রামে গিয়ে গ্রামবাসীদের হাতে তিনি রাজ্য সরকারের সাফল্যের খতিয়ান তুলে ধরে রিপোর্ট কার্ড এর পাশাপাশি মমতার ছবি দিয়ে তৈরি একটি ক্যালেন্ডার মানুষের হাতে তুলে দেন।
সেই সঙ্গে তিনি গ্রামবাসীদের বলেন তৃণমূল আপনাদের পাশে ছিল, আছে এবং আগামী দিনে থাকবে।জঙ্গলমহলের শান্তি উন্নয়ন অব্যাহত রাখার জন্য তৃণমূল কংগ্রেসের কে আরো শক্তিশালী করে তোলার জন্য আপনারা তৃণমূল কংগ্রেসের পাশে থাকুন। তৃণমূল কংগ্রেস আপনাদের পাশে থাকবে।

Post a Comment